খবর লাইভ : সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে চরম সংকটজনক পরিস্থিতি চলছে।আর রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।এমনকি বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে হাসপাতালে শয্যার অপ্রতুলতা সহ অক্সিজেনের আকাল।আর এই অবস্থায় করোনাকে জয় করে নজির তৈরি করলেন ১০৪ বছরের এক বৃদ্ধ। বয়স ১০৪ তো কি হয়েছে? করোনা হার মেনেছে তাঁর কাছেই।তিনি বরাবর একজন লড়াকু মানুষ, কারণ যৌবনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশের বেতুলের বাসিন্দা ১০৪ বছরের বিরধিচন্দ ডি গোথি গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর বাড়িতেই শুরু হয় করোনার চিকিৎসা। কারণ পরিবারের এক সদস্য চিকিৎসক।এই চিকিৎসায় সাড়া দিয়ে রীতিমতো তিনি সুস্থ হয়ে উঠেছেন ।গোথির নাতি শ্রেয়ংশ জানিয়েছেন যে তার দাদু মহাত্মা গান্ধির আদর্শকে অনুসরণ করে চলেন আগাগোড়া। তবে সুস্থ হলেও এখনও দিনে দুই ঘন্টা করে অক্সিজেন নিতে হচ্ছে। কীভাবে করোনাকে জয় করে উঠলেন এই প্রশ্ন করা হলে এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী জানান যে “পজিটিভ থাকুন হাসুন ব্যায়াম করুন এবং ভারসাম্য মত ডায়েট করুন” তাহলেই সুস্থ। স্বাধীনতা সংগ্রামের সময় অনেকবার জেল খাটলেও বরাবর নিজের নীতি-আদর্শে অটল থেকেছেন এই লড়াকু যোদ্ধা বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে মধ্যপ্রদেশের শনিবার নতুন করে ১২,৯১৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ১০৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট এক্টিভ কেস ৮৯,৩৬৩ টি।
Related Articles
চিন, রাশিয়ার পর এবার জি২০ সম্মেলনে আসছেন না স্পেনের প্রেসিডেন্টও!
0 (0) খবর লাইভ : প্রথমবার ভারতে আয়োজিত হচ্ছে জি-২০ সম্মেলন। শুক্রবার ৮ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হবে রাষ্ট্রপ্রধানদের সম্মেলন। কিন্তু তার আগে ফের ধাক্কা। রাশিয়া , চিনের পর এবারের সম্মেলনে ভারতে আসতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ। নিজেই নিজের কোভিড আক্রান্তের খবর প্রকাশ করেন তিনি। এক্স হ্যান্ডেলে স্পেনের প্রেসিডেন্ট জানান, “আজকে দুপুরেই জানতে […]
এ বার ‘ডিগ্রি দেখাও’ প্রচার শুরু করল আপ
0 (0) খবর লাইভ : এ বার ‘ডিগ্রি দেখাও’ প্রচার শুরু করল আপ। এই প্রচার কর্মসূচির সূচনা করেন আপ নেত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেন। আপের তরফে বিজেপি-সহ অন্যান্য দলগুলির নেতানেত্রীদেরও শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনার ডাক দেওয়া হয়েছে। আপের তরফে বলা হচ্ছে, এই কর্মসূচিতে দলের […]
বিপুল খরচে অযোধ্যার বিমানবন্দরেও রামায়ণের ছোঁয়া
0 (0) খবর লাইভ : হাতে আর মাত্র কিছু সময়। আর তারপরই রামমন্দিরের শুভ উদ্বোধন। ইতিমধ্যে সেজে উঠেছে ডবল ইঞ্জিন যোগীরাজ্য। চারিদিকেই যেন শুধুই ‘রামের’ ছড়াছড়ি। আর অযোধ্যায় পা রাখলেই বুঝতে পারবেন এ যেন এক টুকরো হিন্দু রাষ্ট্র। যেখানে শুধুই ‘গেরুয়া রাজনীতির’ উপর ভর করে দেশবাসীকে রামের নামে ভুল বোঝানোর চেষ্টা, থুরি ভোট বৈতরণী পারের […]



