National Special News

Petrol-Disel: পেট্রল ও ডিজেলের শুল্ক থেকেই ৮ লক্ষ কোটি টাকার বেশি আয় কেন্দ্রের !

0
(0)

খবর লাইভ: মাত্র তিন বছরেই দেশবাসীর থেকে আদায় হয়েছে ৮ লক্ষ কোটি টাকার বেশি। পেট্রল ও ডিজেলের উপর বলবৎ হওয়া কেন্দ্রীয় শুল্ক থেকেই এই আয়।

২০১৮ সালে যেখানে পেট্রলের উপর কেন্দ্রীয় শুল্ক ছিল ১৯ টাকা ৪৮ পয়সা, ২০২১ সালের নভেম্বর মাসে সেটাই হয়েছিল প্রায় ২৮ টাকা। সেটাও দীপাবলীর সময় কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ার কারণে। আগে একসময় কেন্দ্রীয় শুল্ক এক লিটারে ৩৩ টাকায় পৌঁছে যায়। এক লিটার ডিজেলের উপর চাপানো শুল্ক দাঁড়িয়েছিল ৩২ টাকা।

আরও পড়ুন-  Abhishek Chatterje Death: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

উত্তরোত্তর বেড়েছে পেট্রপণ্যের দাম। ১০০ টাকা ছাপিয়ে গিয়েছে। এমতাবস্থায় একমাস পেট্রপণ্যের দামবৃদ্ধি স্থগিত ছিল। কারণ পাঁচ রাজ্যের ভোট। ভোটপর্ব মিটতেই আবার দাম বৃদ্ধির প্রবণতা শুরু হয়েছে। গত দু’দিনে পেট্রলের দাম ১ টাকা ৬০ পয়সার মতো বেড়েছে লিটারে। এই প্রবণতা থেকেই স্পষ্ট ঊর্ধমুখী দাম আপাতত থামবে না। ঠিক এই আবহেই সরকারি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্র বিগত তিন বছরে বিপুল অর্থ আয় করেছে ট্যাক্সের মাধ্যমে। শুধুমাত্র বিগত আর্থিক বছরেই ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় হয়েছে।

#petro
#display
#price
#increase

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *