খবর লাইভ: সপ্তম দফা ভোটের আগে বিস্ফোরক চ্যাটের নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন বোলপুরে তার দাবি, বেআইনিভাবে ভোটের আগের দিন দলের নেতাদের আটক করা হচ্ছে পর্যবেক্ষকদের অঙ্গুলিহেলনে। তাঁর আগেই পরিকল্পনা করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। ভবিষ্যতে পক্ষপাতমুক্ত এবং স্বচ্ছ ভোটের দাবিতে সুপ্রিম কোর্টের যাওয়ার বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১১জন প্রার্থীকে নিয়ে শনিবার সভা করলেন তৃণমূল সুপ্রিমো। সেই সভা থেকে বিস্ফোরক দাবি করলেন তিনি। তাঁর দাবি আমার কাছে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। নির্বাচন মিটলেই সুপ্রিম কোর্টে যাব। ২০১৬ সালেও অনেক সহ্য করেছি। দেশে আগামী দিনে কীভাবে নির্বাচন স্বচ্ছ করা যায় তা দেখে নেব। এর পাশাপাশি তাঁর যুক্তি, “এত কিছু করেও বিজেপির সত্তরটা পেরোবে না। রাজ ধর্ম পালন করলে আমার কোন আপত্তি নেই। আমরা বেশি মাথা নত করে ফেলেছি। অযৌক্তিক আবদার মানবো না।”
বেশ কয়েকদিন ধরেই ভোট সংযুক্তিকরণ এর দাবি জানাচ্ছে তৃণমূল। কমিশন অবশ্য তা নাকচ করে দিয়েছে। এদিকে চড়চড়িয়ে বাড়ছে করোনা। মমতা বলেন, কমিশনের কাছে আমরা কোনও বিচার পাচ্ছি না। বিজেপির কথা শুনে নির্বাচন করাতেই কোভিড এতটা বেড়েছে।



