খবর লাইভ : বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express)। রক্ষা। বেলদা স্টেশনের কাছে ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি খুলে গেল। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামল ফলকনুমা এক্সপ্রেস। ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস।
আরও পড়ুন- College Notice dress code: নিষিদ্ধ টর্ন জিন্স! খাস কলকাতার কলেজে পোশাক ফতোয়ায় বিতর্ক তুঙ্গে
এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। কাপলিং খুলে যাওয়াতেই বিপত্তি, জানিয়েছেন গার্ড।ডাউন ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express) এদিন সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার (Howrah) দিকে আসছিল। ট্রেনের শেষদিকের ৩টি বগি যার মধ্যে রয়েছে দুটি জেনারেল বগি এবং একটি এসি বগি, এই তিনটি বগি বাকি ট্রেন থেকে খুলে যায়। খুলে যাওয়ার পর দাঁড়িয়ে থাকে ওই ৩টি বগি। অন্যদিকে ইঞ্জিন সহ বাকি কামড়া এগোতে থাকে। এরপর প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন। তারপর গার্ড এবং চালকের নজরে আসে এই ঘটনা। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করানো হয়। পরে ইঞ্জিনিয়ার এসে বাকি সব কামড়ার সঙ্গে ওই তিন কামড়া জুড়ে দেন। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।
কীভাবে এই ঘটনা ঘটল? ইতিমধ্যেই যা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। যে ইঞ্জিনিয়াররা বাকি বগি ট্রেনের সঙ্গে জুড়েছেন তাঁরা রিপোর্ট তৈরি করছেন। যে রিপোর্ট দক্ষিণ-পূর্ব রেল সহ রেলের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। খতিয়ে দেখা হচ্ছে কী সমস্যা হচ্ছিল?
#Falaknuma Express
# howrah




