খবর লাইভ : রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে লকডাউন কিংবা নাইটকার্ফু করার কথা ভাবছে না সরকার। বরং জোর দেওয়া হয়েছে আতঙ্ক না করে সচেতন থাকার ওপরই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখব এক নজরে।
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত
• করোনা দ্রুত গতিতে ছড়াচ্ছে।
• আতঙ্কের কোনও কারণ নেই। সচেতন থাকতে হবে।
• রাজ্যে ২ হাজার আশঙ্কাজনক করোনা রোগী।
• রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে।
• হোটেলগুলিতে সেফ হোম তৈরি হবে।
• আরও সাড়ে ৪ হাজার বেড শীঘ্রই চালু করা হবে।
• করোনা মোকাবিলায় টাস্কফোর্স গঠন।
• সরকারি হাসপাতালগুলিতে ৪ হাজার কোভিড বেড বাড়বে।
• করোনার জন্য রাজ্যে ৪০০ অ্যাম্বুল্যান্স।
• জোর দেওয়া হচ্ছে ওয়ার্ক ফর্ম হোমে। সরকারি অফিসে ৫০ শতাংশ ওয়ার্ক ফর্ম হোম।
• রাজ্য সরকার ১ হাজার শয্যা বাড়িয়েছে।
• কলকাতায় ছোট সভা হবে, বড় সভা নয়।
• আগামিকাল থেকে সব স্কুল বন্ধ।
• পর্যাপ্ত ভ্যাকসিন নেই। প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিয়ে চিঠি দেওয়া হয়েছে।



