National

কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত্যু ৪ রোগীর

0
(0)

খবর লাইভ : ছত্রিশগড়ের রায়পুর কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন চারজন করোনা রোগী। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সন্ধ্যে নাগাদ ওই হাসপাতলে আগুন লাগে। সেই সময় হাসপাতলে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এদিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। রায়পুরের পুলিশ সুপার অজয় যাদব জানান, “আগুন লাগায় ৪ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু আগুনে ঝলসে, আর অন্য তিনজন দম বন্ধ হয়ে মারা গিয়েছেন।”
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। এমনিতেই রায়পুরে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। প্রশাসনের তরফে শনিবার গোটা শহরকে দশ দিনের জন্য কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে গোদের উপর বিষ ফোড়ার মতন করোনা হাসপাতালে আগুন। যার জেরে নাকানি-চোবানি খেতে হচ্ছে রায়পুর প্রশাসনকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *