National

করোনার যম সূর্যের আলো! চাঞ্চল্যকর দাবি গবেষকদের

0
(0)

খবর লাইভ : বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। ভ্যাকসিন এসেছে বটে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকসিনও কাহিল হচ্ছে করোনা ভাইরাসের কাছে। এই পরিস্থিতিতে গবেষকরা একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁদের দাবি, সূর্যের আলোতেই লুকিয়ে রয়েছে করোনার মারণাস্ত্র। গবেষণাটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজিতে।
বিজ্ঞানীদের দাবি, এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দল ২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় আড়াই হাজার কাউন্টির কোথায় কত বেগুনি রশ্মি থাকে, তা খতিয়ে দেখেন। UV-A ৯৫ শতাংশ সূর্যের অতিবেগুনি রশ্মি তৈরি করে। এটি ত্বকের সমস্ত স্তরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে UV-C করোনার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এটি সরাসরি পৃথিবীতে আসতে পারে না। বিজ্ঞানীরা দাবি করেছেন, আমেরিকায় ২০২০ র জানুয়ারি থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত করোনায় মৃত্যুর সমীক্ষা করা হয়েছে। ২ হাজার ৪৭৪টি মৃত্যুর ক্ষেত্রে UV পরিমাণ দেখা হয়। ইতালি ও ইংল্যান্ডের একটি সমীক্ষা করা হয়েছে। পাশাপাশি UV-B নেই এমন কিছু প্রদেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। দেখা যায় সেতু না থাকায় করোনায় মৃত্যুর হার বেশি।
গবেষকদের বক্তব্য, নাইট্রাস অক্সাইডে করোনা কমে। এই নাইট্রাস অক্সাইড সূর্যের আলোয় ত্বকে তৈরি হয়। পাশাপাশি রোদের সংস্পর্শে এলে হৃদযন্ত্র ভালো থাকে। যেহেতু এই ভাইরাস আক্রমণ করলে হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনা থাকে, তাই করোনা রোগীদের ক্ষেত্রে সূর্যের আলো সেফটি গার্ড হতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *