State

করোনা আটকাতে কড়া কমিশন, সন্ধ্যে ৭টা থেকে বন্ধ প্রচার

0
(0)

খবর লাইভ : কোভিড পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোনও রাজনৈতিক জনসভা- রোড শো করা যাবে না।
আর কী জানিয়েছে কমিশন? ৪৮ ঘণ্টা নয়, বাকি তিন দফার ক্ষেত্রে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগেই শেষ হয়ে যাবে প্রচারের সময়সীমা। কলকাতা হাইকোর্ট আগেই ভিড় নিয়ন্ত্রণ ও করোনা বিধি মানার ব্যাপারে নির্দেশ দিয়েছিল। এবার নির্বাচন কমিশন নির্দেশ দেয়, কোনভাবে করোনা বিধি ভঙ্গ না করে পঞ্চম দফার নির্বাচনে সমাধান করতে হবে। এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে, প্রার্থী ও রাজনৈতিক দলকে অক্ষরে অক্ষরে কোভিড বিধি পালন করতে হবে। যদি অমান্য করা হয় তাহলে কমিশন প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে। যারা রাজনৈতিক জনসভার আয়োজন করবে, তাদের দায়িত্ব থাকবে যাতে ওই জনসভায় অংশগ্রহণকারীরা কোভিড বিধি মেনে চলেন। তারকা প্রচারকদের মানুষের সামনে দৃষ্টান্ত তৈরি করতে হবে। ডিইও-আরওদের ক্ষমতা দেওয়া হয়েছে যদি কোনও রাজনৈতিক দলের সভায় কোভিড বিধি মানা না হয়, তাহলে তা বাতিল করে দিতে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *