National

দিল্লিতে ভয়াল করোনা, সপ্তাহান্তে কার্ফুর ডাক কেজরিবালের

0
(0)

খবর লাইভ : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখে পৌঁছল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন। উপায়ন্তর না পেয়ে এবার সপ্তাহান্তে কার্ফুর ডাক দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। শুক্র থেকে রবিবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে কার্ফু। পাশাপাশি, বন্ধ করে দেওয়া হবে স্পা, জিম, শপিং মল। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে কার্যকর হতে চলেছে নয়া নিয়ম।
করোনা সংক্রমণে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের এই চেনকে ভাঙতে এবার তৎপর হল দিল্লি সরকার। শুক্র থেকে রবিবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু ঘোষণা করলেন কেজরিবাল।কার্ফু জারি হলেও জরুরি পরিষেবায় কোনও বাধা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন কেজরিবাল। হোটেল-রেঁস্তোরায় বসে খাওয়া বন্ধ থাকলেও ফুড ডেলিভারিতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ওষুধের দোকান, হাসপাতালের মতো জরুরী পরিষেবাও চালু থাকবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। চালু থাকবে সপ্তাহান্তের বাজার, কিন্তু সেক্ষেত্রে জারি হবে কড়া কোভিড বিধি। অর্থাৎ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এই সময়ে কেবলমাত্র জরুরি পরিষেবাগুলিই চালু থাকবে। বন্ধ থাকবে শপিং মল, জিম, স্পা ও রেঁস্তোরা। বৃহস্পতিবার লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেজরিবাল। এর পরেই সংক্রমণের ‘চেন ভাঙতে’ সপ্তাহান্তে কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয়। কেজরিবাল জানিয়েছেন, জরুরি পরিষেবায় কোনও সমস্যা হবে না। তাছাড়া এখন বিয়ের মরসুম। ওই দিনে যাঁদের বিয়ের তারিখ রয়েছে, সেগুলিও বাতিল করতে হবে না। তাঁদের জন্য বিশেষ কার্ফু পাস দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১২৩।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *