State

মুখ্য সচিবের কাছে কোভিড হাসপাতালের সংখ্যা বাড়ানোর আর্জি

0
(0)

খবর লাইভ : যে ভাবে করোনা বাড়ছে, তাতে চাপ বাড়ছে হাসপাতাল ও বেসরকারি হাসপাতালের ওপর। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সংখ্যা বাড়ানোর দাবি জানাল চিকিৎসকরা।রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল চিকিৎসকদের দুই সংগঠন। চিঠিতে বেসরকারি হাসপাতালের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা কোভিড কন্ট্রোল রুম রুম খুলে রাখা, জেলা স্তরে দ্রুত ভর্তি করানোর প্রস্তাব দিয়েছে সংগঠন। এ ছাড়া, অ্যাম্বুল্যান্সের ভাড়ার তালিকা প্রকাশ ও মাস্ক না পরলে জরিমানার কথাও বলা হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, গত বছর ঠিক এই সময় বেসরকারি হাসপাতাল, হোমগুলিকে অধিগ্রহণ করা হয়েছিল। এবার কেন তা করা হচ্ছে না, কেন সেফ হোম চালু করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *