National

বিশেষ পুলিশ অফিসার হয়ে কুম্ভের ভিড় সামলাচ্ছে আরএসএস কর্মীরা

0
(0)

খবর লাইভ : দ্বিতীয় শাহি স্নানের পর সোমবার সন্ধ্যায় ভক্তরা ট্রেনে বাসে করে যখন ফিরছে তখন এক তরুণ আরএসএস কর্মী তাদের সংগঠনের পোশাক পরে হরিদ্বারের ডাকঘরের কাছে রাস্তায় দাঁড়িয়ে পথ দেখিয়ে দিচ্ছে সবাইকে। কাউকে ঠিকমতো মাস্ক পরতে নির্দেশ দিচ্ছে আবার এক দল তরুণ পুণ্যার্থীকে মনে করিয়ে দিচ্ছে যে এটা করোনার সময় তাই বিশেষ সতর্কতা মেনে চলতে হবে।

আশিস চৌধুরী ও আরও এক আরএসএস কর্মী তরুণ শর্মার বয়স সবে কুড়ি পেরিয়েছে। তারা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১২ ঘন্টা কাজ করে চলেছে ৭ এপ্রিল থেকে। কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশকে সাহায্য করছে তারা। যানজট যাতে না হয় সেদিকে খেয়াল রাখছে। এ বছর কুম্ভ উৎসবের জন্য উত্তরাখণ্ড পুলিশ ১৫৩৩ জন আরএসএস স্বেচ্ছাসেবককে বিশেষ পুলিশ আধিকারিক হিসাবে নিয়োগ করেছে। এই প্রথম এমন নিয়োগ হল। ১০৫৩ জন আরএসএস কর্মী ময়দানে নেমে কাজ করছে আর বাকিদের পরে প্রয়োজনে কাজে লাগানো হবে। পুলিশ তাদের পরিচয় পত্র, টুপি ও জ্যাকেট দিয়েছে।

কুম্ভ মেলা ডেপুটি এসপি বীরেন্দ্র প্রসাদ দাবরাল জানান, আরএসএস কর্মীরা কুম্ভ মেলার সময় আগেও সহযোগিতা করেছে, তবে এবার প্রথম তাদের এসপিওর পরিচয় পত্র দেওয়া হল। তিনি আরও বলেন, কংগ্রেস সেবা দল সহ অন্যান্য সামাজিক সংগঠনগুলির সদস্যদেরও এসপিও হিসাবে নেওয়া হয়েছে এবারের কুম্ভ মেলার জন্য। উত্তরাখণ্ডের আরএসএসের এক কর্মকর্তা সুনীল বলেন, এই উদ্যোগ নিয়েছেন কুম্ভ মেলা আইজি সঞ্জয় গুঞ্জাল। মার্চ মাসে গুঞ্জাল আরএসএসের সঙ্গে যোগাযোগ করেন এবং স্বয়ংসেবকদের এসপিও হিসাবে কাজ করতে বলেন।

এই আরএসএস স্বেচ্ছাসেবকরা নানা সময়ে কাজ করছে হরিদ্বার শহর, ঘাট, রেল স্টেশন, রাস্তার ক্রসিং এবং ঋষিকেশ, তেহরি, পাউরির জেলা সীমান্তে। উত্তরপ্রদেশের সীমান্তেও তাদের মোতায়েন করা হয়েছে। কোতদ্বারের এক আরএসএস কর্মী জিতিন বেদীকে মোতায়েন করা হয়েছে দেবপুরা চকে। তিনি বলেন, তার দায়িত্ব হল ভক্তদের সঙ্গে নম্রভাবে কথা বলে ভিড় সামলানো। পুলিশরা অনেক সময় রেগে যায়, কিন্তু প্রশিক্ষিত কর্মী হিসাবে তারা ভক্তদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *