খবর লাইভ : পঞ্চম দফা ভোটের আগে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুইল চেয়ারে বসেই রোড শো তৃণমূল নেত্রীর। বেলেঘাটার গান্ধিভবন থেকে রোড শো শুরু। জোড়াসাঁকো পর্যন্ত চলবে মিছিল। যে যে বিধানসভা কেন্দ্রের ওপর দিয়ে এই রোড শো যাবে, সেই সব কেন্দ্রের প্রার্থীরা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, সাধন পাণ্ডে।রয়েছেন সাংসদ শান্তনু সেন। কিছু সময়ের জন্য ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও। রোড শোয়ের শেষে সভা করার কথা মমতার।




