খবর লাইভ : সোমবার মেয়াদ শেষ হল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। তাঁর পরিবর্তে দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন সুশীল চন্দ্র। ১৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার নতুন দায়িত্ব নেবেন সুশীল চন্দ্র।
নির্বাচন কমিশনার হিসেবে সুশীল চন্দ্র কাজ করছেন ২০১৯ এর ফেব্রুয়ারি থেকে। ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগেই দেশের ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তিনি। অরোরার পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার । সেই সুবাদেই তাঁকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালের ১৪ মে পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বাংলার শেষ চার দফার নির্বাচন সুশীল চন্দ্রের অধীনেই হবে। পাশাপাশি আগামিদিনে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর, এবং উত্তরাখণ্ডের নির্বাচনও তাঁর অধীনেই পরিচালনা করবে কমিশন।
উল্লেখ্য সুনীল অরোরা ২০১৯ সালের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন।



