National

‘১১ থেকে ১৪ এপ্রিল টিকা উৎসব পালন করুন’, আহ্বান প্রধানমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : দুয়ারে করোনা। দেশের একাধিক রাজ্যের মতো বঙ্গেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ রোজ রেকর্ড ভাঙছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে কী বললেন প্রধানমন্ত্রী দেখে নিন একনজরে-
• বেশি করে মাইক্রো কনটেনমেন্ট জোনে গুরুত্ব দিন।
• নাইট কার্ফুকে ‘করোনা কার্ফু’ বলে উল্লেখ করুন।
• টেস্টিং, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট, এই তিন দিক করোনা যুদ্ধের মূল মন্ত্র।
• আমরা যেন টেস্টিংকে হাল্কা ভাবে না নিই।
• বেশি করে টিকাকরণে জোর দিন।
• ৪৫ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকাকরণ সুনিশ্চিত করুন।
• ১১-১৪ এপ্রিল সব রাজ্যে টিকা উৎসব অভিযান পালন করুন। যত বেশি সম্ভব এই সময়ে টিকাকরণ করার চেষ্টা করুন।
• যত বেশি সম্ভব যোগ্য ব্যক্তিদের টিকাকরণে জোর দিন।
• যুবসমাজকে বলব, আপনারা এগিয়ে এসে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকা নিতে উৎসাহিত করুন।
• রাজ্যপালের নেতৃত্বে রাজ্যগুলি সর্বদলীয় বৈঠক করুক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *