National

শাহ-যোগীকে খুনের হুমকি! সিআরপিএফের অফিসে মেল

5
(1)

খবর লাইভ : খুনের হুমকি মেল সিআরপিএফের মুম্বইয় অফিসে। দেশের দুই হেভিওয়েট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে এই মেল আসে। হুমকি মেলকে ঘিরে চাঞ্চল্য প্রশাসনের অন্দরে।
সিআরপিএফ মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে মেলের বিষয়ে জানায়। সিআরপিএফ জানায়, দিন কয়েক আগেই শাহ ও যোগীকে হত্যার হুমকি দিয়ে ওই মেল আসে। গোয়েন্দা সংস্থাকে সতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়েছে, ১১জন সুইসাইড বোম্বারও প্রস্তুত আছে হামলা চালানোর জন্য।
তবে শুধু এই দুই হেভিওয়েটই টার্গেট নয়, তালিকায় রয়েছে দেশের বিভিন্ন ধর্মীয় স্থান ও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাও। সেখানে ধারাবাহিক হামলার কথা জানানো হয়েছে ওই মেলে।
হুমকি মেলের পর শুরু হয়েছে জোর তৎপরতা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, কারা ওই মেলটি পাঠিয়েছে।
প্রসঙ্গত এর আগেও যোগীকে খুনের হুমকি মেল আসে। হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজে বলা হয়, ক্ষমতা থাকলে আমাকে খুঁজে বের করো। তার আগেও যোগীকে খুনের হুমকি এসেছিল। আগ্রা থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *