খবর লাইভ : উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, “আপনারা যে রায় দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতা এলেন৷ আমরা মেনেও নিলাম। কিন্তু তৃতীয় বারে তিনি শোধরাবেন ভেবেছিলাম। কিন্তু এক বছর অপেক্ষা করে দেখলাম, শোধরাননি। কাটমানি, সিন্ডিকেট, বিজেপি কর্মী খুন, কোনওটাই বন্ধ হয়নি। ভাববেন না, আমরা লড়ব না৷ যতক্ষণ আপনি অত্যাচার, দূর্নীতি বজায় রাখবেন, আমরা লড়বই। পরিণাম অর্জন করেই ছাড়ব। গরিবের অধিকার লুঠ করবে, চুপ থাকব? আমরা সোনার বাংলা স্বপ্ন নিয়ে এসেছি৷”
আরও পড়ুন- সুতপাই বার বার দেখা করতে বলত, বলছেন সুশান্তের পিসি
উত্তরবঙ্গের সভার শুরুতেই এ দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, “আমি বাংলা তথা উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। এ বারে বিধানসভা নির্বাচনে আমরা তিন বিধায়ক থেকে ৭৭ বিধায়কের অঙ্কে পৌঁছে গিয়েছি। বিজেপি আলাদা করে এ রাজ্যে ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছে। গ্রাম বাংলার মানুষ ভোট দিয়ে বিজেপিকে মজবুত করেছেন।”
পাশাপাশি, আলাদা করে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। তিনি বলেন, “দিদি, যতদিন বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ না করবেন, বিজেপি লড়বে। আমরা মানুষের রায় মেনে নিয়েছি, ভেবেছিলাম মমতা দিদি মনে হয় এ বার শুধরে যাবেন। কিন্তু এক বছর দেখেছি, বাংলায় কোনও অত্যাচার কমেন। কাটমানি বন্ধ হয়নি। দুর্নীতিও চলছে।” আলাদা করে উত্তরবঙ্গ নিয়ে অমিত শাহের আক্রমণ, উত্তরবঙ্গকে অবহেলা করছেন মমতা দিদি। সবসময় অবহেলা করেছেন। উত্তরবঙ্গকে আলাদা করে প্রকৃত মর্যাদা দিয়েছে বিজেপি। আগামী দিনেও দেবে।




