National

করোনা আবহে বড় সিদ্ধান্ত নিল রেল

5
(1)

খবর লাইভ : করোনার সংক্রমণ ঠেকাতে বড় সিদ্ধান্ত ভারতীয় রেল। রেল বোর্ডের চেয়ারম্যান সুনিল শর্মা সমস্ত জোনাল ম্যানেজারকে একটি চিঠি লিখেছেন। তাতে উল্লেখ করেছেন জোনগুলিকে সচেতন থাকার।
দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। এই অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন। চিঠিতে সচেতনতা বৃদ্ধিতে শিবির করার কথা বলা হয়েছে। যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কিনা, স্যানিটাইজার ব্যবহার করছেন কিনা সে বিষয়ে কড়া নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি রেলস্টেশনে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত মন্ত্রককে জানানো হয়েছে, তাদের নিজস্ব এজেন্সিগুলিকে দিয়ে এই বিষয়ে সচেতনতার পাঠ দিতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *