খবর লাইভ : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।সংক্রমিত হওয়ার আগে তিনি ‘রামসেতু’ মুভির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এবার ওই সেটের ৪৫জন কলাকুশলী করোনা আক্রান্ত।
সোমবার মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে থাকার সময়ই ৪৫ জন করোনা আক্রান্ত হন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি অশোক দুবে বলেছেন, ‘রাম সেতুর সেটে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত ৪৫ জন জুনিয়র আর্টিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাইকে কোয়ারান্টিনে রাখা হয়েছে।’
গত রবিবার করোনা আক্রান্ত হন আক্কি। বাড়িতেই নিজেকে কোয়ারিন্টাইনে রেখেছিলেন তিনি। কিন্তু সময় যত বাড়তে থাকে, ততই খারাপ হতে থাকে শরীর। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ট্যুইট করে একথা নিজেই জানান অভিনেতা।



