খবর লাইভ : ছবির নাম ‘পাঠান’। বাদশার ‘কামব্যাক’ ছবি বলে কথা। অথচ নেই প্রচারের ঘনঘটা। নেই বিস্তারিত সাংবাদিক সম্মেলনও। ছবির প্রচার বলতে স্রেফ ‘ওয়ার্ড অফ মাউথ’। তাতেই হাঁকিয়ে ছক্কা কিং খানের। ছবি মুক্তির প্রথম দিনে অগ্রিম টিকিট বুকিংয়ে সকাল সাতটার শোও প্রায় হাউসফুল!
আইনক্স থেকে মিরাজ— সকাল ৭টার শোয়ের টিকিট কাটতে গেলে ইতিমধ্যেই ফাঁপরে পড়ছেন দর্শক। পছন্দমতো জায়গা পাওয়া যেন সোনার পাথরবাটি পাওয়ার সমান। এমনকি, বন্ধুদের নিয়ে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে একই জায়গায় আসন পাওয়ার আশাও প্রায় নেই বললেই চলে। প্রায় একই অবস্থা সকাল ৮টা, বা সকাল ৯টার শোয়ের। প্রাচী ও প্রিয়া সিনেমা হলে তো সকাল ১০টা ও সকাল ১১টার শো হাউসফুল। ফলে নিজের প্রিয় তারকা শাহরুখ খানের ছবি ‘পাঠান’-এর ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার পরিকল্পনা যদি থাকে, এই প্রেক্ষাগৃহে সেই আশ মেটানোর আর সুযোগ নেই।
আরও পড়ুনঃরেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শেষ
প্রায় একই অবস্থা সন্ধেবেলায় প্রাইম টাইম শোয়ের। টিকিট কিনতে গেলে মিলছে শুধুই লাল সঙ্কেত, সবুজ সঙ্কেত প্রায় নেই বললেই চলে।




