National

উত্তরাখণ্ডে এবার সাংবাদিকরা পাবেন টিকা

0
(0)

খবর লাইভ : কোভিড আবহে সাংবাদিকদের জন্য বড়োসড়ো ঘোষণা উত্তরাখন্ড সরকারের। প্রথম সারির কোভিড যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবাদিকদের। তাই এবার তাদেরও টিকা দেওয়ার ঘোষণা করল উত্তরাখন্ড প্রশাসন। প্রশাসনের বক্তব্য, সাংবাদিকরা করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করে সঠিক তথ্য ও সচেতনতা প্রসার করেছেন।
কিছুদিন আগেই পঞ্জাবে বিচারপতি, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকদের করোনার টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। লুধিয়ানাতে টিকাকরণ এর কাজ শুরুও হয়ে গেছে। এবার অনেকটা সেই পথেই হাঁটলো উত্তরাখণ্ড সরকার। রাজ্য সরকার ঘোষণা করেছে, ফ্রন্টলাইন যোদ্ধাদের মত সাংবাদিকরাও মহামারী চলার সময় সমর্থন জুগিয়েছে। সমাজের সব স্তরে তারা সতর্কতামূলক প্রসার ও সঠিক তথ্য তুলে ধরেছেন। করোনার বিরুদ্ধে যুদ্ধে পায়ে পা মিলিয়ে লড়েছেন সাংবাদিকরাও। তাই সাংবাদিকদের এবার টিকা দেওয়া হবে। সে ক্ষেত্রে বয়স কোনও বাধা হবে না। বর্ষিয়ান সাংবাদিকরা যেমন টিকা পাবেন, তেমনি টিকা পাবেন কম বয়সি সাংবাদিকরা।
সম্প্রতি একটি সমীক্ষার দাবি, লকডাউন বা এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা জারি করে সংক্রমণ রোখা যাবে না। দরকার মাস ভ্যাকসিনেশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *