খবর লাইভ : ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে সানি দেওল আর আমিশা পাটেলের ছবিখানা। প্রথম স্থানে এখনও অবশ্য রয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাই।
বৃহস্পতি আর শুক্রবারে এসে কিন্তু অনেকটাই ভাঁটা পড়ল ‘গদর ২’-এর ব্যবসাতে। যদিও ছবি দ্বিতীয় সপ্তাহে পৌঁছে যাওয়ার পর খুব স্বভাবিক ভাবেই কমে হলের সংখ্যা, টিকিটের দাম। তাই আয়ের অঙ্ক কম হওয়াও অস্বাবাভাবিক কিছু নয়। ১১ অগস্ট মুক্তি পাওয়া, আনিল শর্মা পরিচালিত সিনেমা এখনও হলে বেশ রমরমিয়েই চলছে। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ছবি দ্বিতীয় শুক্রবারে এসে ঘরে তুলল ১৯-২০ কোটির কাছাকাছি।
আর এই অঙ্কে ভর দিয়েই কিন্তু গদর ২ পেরিয়ে গেল ৩০০ কোটির ঘর। বর্তমানে ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে সানি দেওল আর আমিশা পাটেলের ছবিখানা। দেশভাগের দগদগে স্মৃতি বহন করেছিল গদর। গদর ২-তে রয়েছে ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট। যখন ভারত-পাক যুদ্ধ নিয়ে উত্তপ্ত হয়েছিল দু দেশের কাঁটা তার। সেই সময়ই ফের একবার পাকিস্তানে যান তারা সিং। এবারে উদ্দেশ্য পাকিস্তানি সেনার কাছ থেকে ছাড়িয়ে আনবেন নিজের একমাত্র ছেলেকে, যে সেখানে বন্দি প্রেম ঘটিত কারণে।
এক নজরে দেখে নিন গদর ২-এর আয়ের অঙ্ক:
শুক্রবার ১১ অগস্ট: ৪০.১ কোটি
শনিবার ১২ অগস্ট: ৪৩.৮ কোটি
রবিবার ১৩ অগস্ট: ৫১.০৭ কোটি
সোমবার ১৪ অগস্ট: ৩৮.৭ কোটি
মঙ্গলবার ১৫ অগস্ট:৫৫.৪০ কোটি
বুধবার ১৬ অগস্ট: ৩৪.৫০ কোটি
বৃহস্পতিবার ১৭ অগস্ট: ২৩.৩৮ কোটি




