খবর লাইভ : আজ শনিবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক দলে ভাগ হয়ে সুজয়ের বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। বেহালা , বিষ্ণুপুর, বিবিরহাট সহ দশ জায়গায় ইডির (ষ হানা।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম প্রথমবার উঠে আসে। এরপর একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সম্প্রতি সিবিআই তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। সুজয় জানিয়েছিলেন চিকিৎসাজনিত কারণে সেই টাকা বাড়িতে রাখতে হয়েছিল। এছাড়া তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়। এরপর আজ শনিবার সকাল থেকেই ফের সুজয়কৃষ্ণের বাড়িতে ইডি অফিসারদের ১০-১২ জনের দল তল্লাশি শুরু করেছে।




