Local News

দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামে ১২ মার্চ মনোনয়ন পেশ শুভেন্দুর

0
(0)

 

খবর লাইভ: একুশের নির্বাচনে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি এবার “হাইভোল্টেজ” কেন্দ্র। প্রথম থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই কেন্দ্রের দিকে নজর রেখেছে। কারণ এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্বাচনে লড়ছেন।
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১২ মার্চ মনোনয়নপত্র জমা দেবেন। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। মনোনয়ন জমা দেওয়ার দিন শুভেন্দু রোড-শো করবেন বলেও খবর পাওয়া গিয়েছে। সেখানে দুজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার দিন উপস্থিত থাকার কথা মিঠুন চক্রবর্তীরও।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে বিজেপি শেষ পর্যন্ত বাজি রেখেছেন সেখানকার “ভূমিপুত্র” শুভেন্দুর উপরই। শুভেন্দু অধিকারীও সব সময়ই নিজের উপরই ভরসা রাখতে চাইছেন। তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের মানুষ তাঁর পাশে থাকবেন বলে দাবি শুভেন্দুর৷ তিনি একাধিকবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারাবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *