Local News Special News Special Reports State

মাটি মাফিয়া অনন্তর দৌরাত্ম্যে অসহায় পেঁড়োর মানুষ

0
(0)

খবর লাইভ : হাওড়ার পেঁড়ো আছে পেঁড়োতেই। দীর্ঘদিন ধরেই এই থানা এলাকায় মাটি মাফিয়াদের দাপটে অসহায় অবস্থা সাধারণ মানুষের। কিছুদিন আগে কয়েকজন পুলিশ অফিসারের কড়া মনোভাবের জন্য মাঝে পেঁড়ো থানা এলাকায় মাটি কাটার কাজ বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বেআইনি এই কাজ। অনন্ত বেরা নামে এক মাটি মাফিয়া দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন বেআইনি কাজে সক্রিয়। প্রশাসনের একাংশকে হাত করে কিভাবে বেআইনি কাজ করতে হয় তা অনন্তকে না দেখলে বোঝা দায়। বিজেপি করলেও মূলত তৃণমূলকে বদনাম করতেই অনন্ত এই বেআইনি কাজ করছে বলে তৃণমূলের একাংশের অভিযোগ।

পেঁড়ো বাজার হাওড়ার অন্যতম ব্যস্ততম বাজার। সেই বাজারের মাঝখান দিয়েই বেআইনিভাবে একের পর এক মাটির গাড়ি যাওয়াতে কার্যত অসহায় অবস্থা এলাকার সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ রাজীব কুমারের সারদা যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর!
পেঁড়োর হরিশপুরে একটি স্কুলের পুকুর খনন করা হচ্ছে। সেই মাটি পুকুরের পাড়ে না দিয়ে মোটা টাকার বিনিময়ে অন্যত্র তা পাচার করে দেওয়া হচ্ছে বলে এলাকার লোকজনের অভিযোগ। এদিকে মাটি পাচারের খবর যাতে না করা হয় তার জন্য খবর লাইভের প্রতিনিধিকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাচ্ছে অনন্ত। বেআইনি কাজ সকলকে ‘খুশি’ করেই করা হচ্ছে বলে দাবি করে অনন্ত।
অনন্ত জানিয়েছে, বেআইনি কাজ করছি সকলকে ‘দেখেই’ করছি। আমি আপনার সঙ্গে একটু দেখা করবো। খবর দয়াকরে করবেন না। আপনার কোনও অসুবিধা হবে না।
পেঁড়ো থানার ওসি তন্ময় কর্মকারকে বেআইনি কাজের বিষয়ে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কিছু বলবো না, আপনি স্কুলের হেড মাষ্টারের সঙ্গে কথা বলুন।’ হরিশপুর স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল পরিচালন কমিটির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পেঁড়ো এলাকার এক তৃণমূল নেতা বলেন, ‘বিধায়ক সমীর পাঁজাকে বদনাম করতেই লোকসভা ভোটের আগে অনন্তর এই বেআইনি কাজ বন্ধ করতে অনিচ্ছুক পুলিশ ও প্রশাসনের একাংশ।’ বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাওড়া জেলা পুলিশের এক কর্তা অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *