Local News

বহিরাগত প্রার্থী চাই না, পোস্টারে ছয়লাপ নন্দীগ্রাম

0
(0)

 

 

 

খবর লাইভ: বহিরাগত প্রার্থী চায় না নন্দীগ্রাম, মেদিনীপুরের ভূমিপুত্রকেই চায়। এই দাবিতে পোস্টার পড়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু নন্দীগ্রামে। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রধান প্রতিপক্ষ তাঁরই ছেড়ে আসা দলের নেত্রী স্বয়ং। খোদ মুখ্যমন্ত্রী প্রার্থী হওয়ায় ধারে এবং ভারে গুরুত্ব বেড়েছে জমি আন্দোলনের এই ধাত্রীগ্রামে।

ক্ষণার বচন মেনে বুধবার মনোনয়নপত্র জমা দেবেন মমতা। সেজন্য মঙ্গলবারই তিনি নন্দীগ্রামে। এখানে দলীয় এক কর্মীর বাড়িতেই অস্থায়ী আস্তানা তৈরি করেছেন তিনি। যদিও এখানকার ভোটার নন মমতা।

এদিকে, জমি আন্দোলনের সময় থেকেই নন্দীগ্রাম দাপিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী হতে পারেন ধরে নিয়ে এখানকার ভোটারও হয়েছেন তিনি। শুক্রবার তিনি মনোনয়ন পেশ করবেন বলে দলীয় সূত্রে খবর।

এরই মধ্যে মঙ্গলবার দেখা গেল ‘বহিরাগত’ প্রার্থী নিয়ে পোস্টার। পোস্টারে লেখা, নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়, কোনও বহিরাগতকে নয়।

রাজনৈতিক মহলের ধারণা, পোস্টার দিয়েছে শুভেন্দুর অনুগামীরা। যদিও তাঁদের দাবি, এই পোস্টার দিয়েছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ।নন্দীগ্রাম সত্যিই কাকে চায়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল বেরোনোর দিন পর্যন্ত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *