State

ফের ইডি দফতরে জেরার মুখে কুণাল ঘোষ

0
(0)

খবর লাইভ : সারদা কাণ্ডে ফের ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার ইডির জেরার মুখে কুণাল ঘোষ।
জানা গিয়েছে, ইডির তলবে সাড়া দিয়ে সোমবার সকালেই দু’টি ফাইল হাতে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান কুণাল ঘোষ। যদিও সেগুলি কিসের ফাইল তা এখনও স্পষ্ট নয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, এখনও তাঁকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, এর আগে গত ২ মার্চ কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। ওই দিন সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু নথি তিনি ইডি অফিসারদের কাছে জমা দিয়েছিলেন বলে খবর। কিন্তু তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। তাই এদিন ফের তাঁকে তলব করা হল। এদিন কুণালের বয়ান রেকর্ড করা হতে পারে বলেও জানা যাচ্ছে। তবে ভোটের মুখে তৃণমূলের মুখপাত্র কুণালকে বারবার তলব করা রাজনৈতিক অভিসন্ধি বলেই মনে করছে দলের একাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *