খবর লাইভ : চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর মুম্বইয়ের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই দুজনের বাড়ি ছাড়াও পরিচালক-প্রযোজক বিকাশ বহেল, মধু মন্টেনারের বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ।
আয়কর সূত্রে খবর, ফ্যান্টম ফ্লিমসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হয়েছে। এক্সিড এন্টারটেইনমেন্ট ও কেওয়ান এন্টারটেইনমেন্ট বলিউডের দুটি জনপ্রিয় ম্যানেজমেন্ট সংস্থা। এই দুই সংস্থার সিইও’র বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও’র বাড়িতেও। জানা গিয়েছে, ২০১৫ সালে ফ্যান্টম ফ্লিমসের ২০ শতাংশ শেয়ার কিনে নেয় রিলায়েন্স। উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মান্টেনা, বিকাল বহেল যৌথভাবে ফ্যান্টম ফ্লিমস সংস্থাটি গড়ে তুলেছিলেন।



