National

দিল্লির উপনির্বাচনে বড় সাফল্য আপের, একটি আসনও পেল না বিজেপি

0
(0)

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের প্রাক্কালে খোদ রাজধানীতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। দিল্লির ৫টি আসনের উপনির্বাচনে ৪টিতেই বড় জয় পেয়েছে আম আদমি পার্টি। ১টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। খাতা খুলতে পারেনি কেন্দ্রের শাসক দল। শীর্ষ নেতাদের দিয়ে প্রচার করিয়েও দিল্লিবাসীর মনে দাগ কাটতে পারল না বিজেপি। যা বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের আগে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামী বছর অর্থাৎ ২০২২-এ দিল্লিতে হতে চলেছে পুরসভার নির্বাচন। সেই নির্বাচনের আগে এই ৫টি আসনের উপনির্বাচনকে সব দলের কাছেই ছিল পরীক্ষা। সেই পরীক্ষায় ডাঁহা ফেল করল বিজেপি। মূলত দিল্লি সীমান্তে বেড়ে চলা কৃষক আন্দোলন এবং পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিই এর প্রধান কারণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উপনির্বাচনের এই ফলাফল অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপিকে যেমন কিছুটা বিপাকে ফেলেছে, তেমনই রাজধানীর পুর নির্বাচনের আগে কেজরিওয়ালের দলকে যে বাড়তি অক্সিজেন দিয়েছে তা বলা বাহুল্য।
উল্লেখ্য, গতকালই গুজরাটের ছটি শহরের পুর নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সেখানে সার্বিকভাবে বিজেপি জয়ী হলেও সুরাটে পুরসভা নির্বাচনেও ভাল ফল করেছে আম আদমি পার্টি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *