State

‘সোনার বাংলা’ কর্মযজ্ঞে যোগ দিতে বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী

0
(0)

খবর লাইভ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই টলি-তারকাদের রাজনীতিতে যোগদানের প্রবণতা বাড়ছে। এবার রাজনীতির ময়দানে পা বাড়লেন আরও এক অভিনেত্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ​বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। সোমবার দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।
এদিন বিকেলে বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চাই। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। বাবা সব সময়ই শিখিয়েছেন, দেশের জন্য কিছু করতে। সেই শিক্ষা থেকেই আমি এবার মানুষের জন্য কিছু করতে চাই।’ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপির ‘সোনার বাংলা’ কর্মযজ্ঞে যোগ দিতে চান বলে জানান শ্রাবন্তী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *