State

কয়লা পাচার কাণ্ডে ইডি-র নজরে কলকাতার ২৬ ব্যবসায়ী, গ্রেফতার লালা-ঘনিষ্ঠ আরও এক

0
(0)

খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে একের পর এক ব্যবসায়ীর নাম। ইতিমধ্যে কলকাতার ২৬ জন ব্যবসায়ীর নামের একটি তালিকা তৈরি করেছে ইডি। অন্যদিকে, লালা ঘনিষ্ঠ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বামাপদ দে। শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে আসা হচ্ছে নিজাম প্যালেসে। তাকে জেরা করে কয়লা কাণ্ডের তদন্তে প্রয়োজনীয় বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে তদন্তে সহযোগিতা না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
অন্যদিকে, ইডি-র তালিকায় কলকাতার যে ২৬ জন ব্যবসায়ীর নাম উঠে এসেছে, ইতিমধ্যে তাঁদের মধ্যে ১০ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। যার থেকে এই ব্যবসায়ীদের সঙ্গে অ্যাকাউন্টে লালা ও বিনয় মিশ্রর টাকা লেনদেনের প্রমাণও মিলেছে। জানা গিয়েছে, এই ব্যবসায়ীদের মারফত টাকা পৌঁছত বিনয় মিশ্র ও অনুপ মাঝির কাছে। তারপর তাঁরা সেই টাকা পাঠাতেন প্রভাবশালীদের। তাই এই ব্যবসায়ীদের জেরা করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *