National Special News Special Reports

পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে ইউপিএসসি

0
(0)

খবর লাইভ : দেশজুড়ে নিট বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল ইউপিএসসি। সম্প্রতি, শিক্ষানবিশ পূজা খেড়কারের ভুয়ো নথি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। ইউপিএসসি’র মত বড় পরীক্ষাতেও কীভাবে এই জালিয়াতি হতে পারে, তা নিয়ে

ঘুম ছুটেছে সকলের। এর মধ্যে পরীক্ষা পদ্ধতিকেই আমূল বদলে ফেলতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষাকেন্দ্রে জালিয়াতি, অসদুপায় অবলম্বন রুখতে এবার থেকে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এগুলি নতুনভাবে বসানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবং এর মাধ্যমে পরীক্ষার্থীদের যাচাই করা হবে।

প্রসঙ্গত, শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারের ঘটনা প্রকাশ্যে আসার পরেই এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তথ্য জাল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি বসেছে, তাঁর শিক্ষানবিশ পর্ব এখনই স্থগিত করে দেওয়া হয়েছে। সিভিল সার্ভিসের মত পরীক্ষাতেও কীভাবে জালিয়াতি হয়, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ইউপিএসসি কর্তৃপক্ষ। তাছাড়া নিটকে ঘিরেও জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সম্প্রতি। সব মিলিয়ে দেশের সবথেকে বড় পরীক্ষা কঠিনতম পরীক্ষা হওয়ার সুবাদে এবার কড়াকড়ি আরও তীব্র হতে চলেছে ইউপিএসসিতে।

এখন ইউপিএসসির পক্ষ থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থার কাছে আর্জি জানানো হয়েছে যাতে তারা এই পরীক্ষা চলার সময় উল্লিখিত প্রযুক্তির যোগান দিতে পারে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এবং ই-অ্যাডমিট কার্ড স্ক্যানিং।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *