খবর লাইভ : বিদ্যুতের মাশুল কমানোর জন্য সিইএসসি-কে সময় বেঁধে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ১৫ অগাস্টের মধ্যে বিদ্যুতের মাশুল কমানো না হলে একটানা পাঁচ দিন সিইএসসি-র সদর দফতরের সামনে ধরনা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা৷
আরও পড়ুনঃ বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
কলকাতা হাই কোর্টের থেকে অনুমতি পাওয়ার পর এ দিন বিজেপি সদর দফতর থেকে সিইএসসির সদর দফতর ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত মিছিল করে বিজেপি৷ মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা বলেন, এই একচ্ছত্র ব্যবসার বীজ পুঁতে গিয়েছিল সিপিএম৷ বটবৃক্ষে পরণিত করেছে তৃণমূল কংগ্রেস৷




