খবর লাইভ : কাঠমান্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান । বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় ঘটে বিপত্তি। পোখরা যাচ্ছিল বিমানটি।
এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানে যাত্রী ও কর্মী মিলিয়ে ১৯ জন ছিলেন। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ততক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকলকর্মীরা। ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।
#WATCH | Plane crashes at the Tribhuvan International Airport in Nepal’s Kathmandu
Details awaited pic.twitter.com/DNXHSvZxCz
— ANI (@ANI) July 24, 2024
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় তদন্ত চলছে।




