International Special News Special Reports

ওমানে মাঝ সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয়-সহ ১৬, বাড়ছে উদ্বেগ

0
(0)

খবর লাইভ : ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে দুর্ঘটনা! এই ঘটনায় ১৩ ভারতীয়-সহ ১৬ জন ক্রু সদস্য নিখোঁজ বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শুরু হয়েছে জোরকদমে উদ্ধারকাজ। সূত্রের খবর, তেলের ট্যাঙ্কারে ১৩ জন ভারতীয় এবং ৩ জন শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। সোমবার দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদরাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে জাহাজটি ডুবে যায়।

আরও পড়ুনঃ আজ পবিত্র মহরম, বিশৃঙ্খলা যাতে না হয় তৎপর থাকবে পুলিশ

সূত্রের খবর এদিন তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তা-ও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়রা ছাড়াও চার জন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন। সকলে কর্মসূত্রে ওমানে ছিলেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে। তবে ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, তা স্পষ্ট নয়।

ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। এটি ১১৭ মিটার লম্বা। এই ধরনের ছোট ট্যাঙ্কারগুলি সাধারণত সমুদ্রপথে কম দূরত্বে যাওয়ার জন্য ব্যবহার করা করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *