International Special News Special Reports

ভেঙে পড়ল স্কুল, নাইজেরিয়ায় মৃত ২২ পড়ুয়া

0
(0)

খবর লাইভ : বড় দুর্ঘটনা নাইজেরিয়ায়। স্কুল চলছিল। আর তখনই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে উত্তর-মধ্য নাইজেরিয়ায় স্কুলবাড়ি ভেঙে প্রাণ গেল ২২ জন পড়ূয়ার। আহত বহু। তার মধ্যে ১৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বারতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। রয়েছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। হাসপাতালগুলিকে দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে এই দুর্ঘটনার দায় স্কুল কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়ে সরকার জানিয়েছে, নদীর তীরে তৈরি হয়েছে এই স্কুল। এমনিতেই ঝুঁকি ছিল। তার উপর দুর্বল কাঠামো। এই কারণেই ভেঙে পড়েছে স্কুলটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *