খবর লাইভ :বেড়েই চলেছে করোনার সংক্রমণ ৷ শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 551 জন ৷ এই সংখ্যাটাই বুধবার ছিল 19 হাজার 893 জন (India reports 20,551 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 41 লক্ষ 7 হাজার 588 জন করোনায় সংক্রামিত হলেন ৷
এক ধাক্কায় অনেকটাই বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 70 জন ৷ যা আগের দিনগুলির তুলনায় অনেকটাই বেশি ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 53 জনের ৷ এ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 26 হাজার 600 জন ৷

15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে 75 দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিনা খরচে টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 10 কোটি 9 লক্ষেরও (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৷