খবর লাইভ : পুলিশের জালে কামারহাটির দুষ্কৃতী জয়ন্ত সিংহের আর এক শাগরেদ প্রসেন দাস ওরফে লাল্টু। চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার চালানোর অভিযোগ। অবশেষে পুলিশের জালে কামারহাটির দুষ্কৃতী জয়ন্ত সিংয়ের আর এক শাগরেদ প্রসেন দাস ওরফে লাল্টু। সাঁড়াশি দিয়ে ওই কিশোরের গোপনাঙ্গ চেপে ধরার অভিযোগ ওঠে লাল্টুর বিরুদ্ধে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে লাল্টুকে গ্রেফতার করা হয়। তাঁকে ইতিমধ্যে জেরা শুরু করেছে পুলিশ।সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা যায়, চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার চালাচ্ছেন অভিযুক্ত। যন্ত্রণায় ছটফট করছে ওই কিশোর।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লাল্টুকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেলঘরিয়ার বাসিন্দা লাল্টু স্থানীয়দের কাছে জয়ন্তের অনুগামী হিসাবেই পরিচিত। লাল্টুর গ্রেফতারির পর দুই ভিডিয়োকাণ্ডে জয়ন্ত ছাড়াও তাঁর মোট সাত সঙ্গী গ্রেফতার হলেন।
বুধবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সাংবাদিক বৈঠক করে জানান, কামারহাটির ভিডিয়োকাণ্ডে এখনও পর্যন্ত জয়ন্তের ছয় সঙ্গী গ্রেফতার হয়েছেন। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানান তিনি।
যে ভিডিয়োর ভিত্তিতে জয়ন্তের ছয় সঙ্গীকে গ্রেফতার করা হয়, তাতে দেখা যায়, এক ব্যক্তিকে হাত-পা ধরে ঝুলিয়ে রেখে বেধড়ক মারধর করছেন কয়েক জন। আর যন্ত্রণায় আর্তনাদ করছেন ওই ব্যক্তি। সোমবার রাতে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়ো তৃণমূলের অভিযোগ, ২০২১ সালের মার্চ মাসের ভিডিয়ো এটি। অভিযুক্তেরা জয়ন্ত সিং এবং তাঁর অনুগামী।




