games International Special News Special Reports

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

0
(0)

খবর লাইভ : কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। আলভারেজ ও মেসির গোলে নীল-সাদা জার্সিধারীরা ২-০ গোলে হারাল কানাডাকে। ২২ মিনিটে আলভারেজ গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। চলতি কোপায় প্রথম গোল পেলেন মেসি। ওই ২-০ গোলেই শেষ পর্যন্ত ফাইনালের পাসপোর্ট জোগাড় করে নিল গত বারের কোপা চ্যাম্পিয়নরা।

টানা তিনটি মেগা আন্তর্জাতিক খেতাব জিতে নজির গড়েছিল স্পেন। আর্জেন্টিনাও সেই পথেই এগোচ্ছে। এবারের কোপা ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলেই স্পেনের সেই কীর্তি ছুঁয়ে ফেলবে স্কালোনির দল।

ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল কানাডা। তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে। দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। চোট সারিয়ে মেসি ফেরায় সেই শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের আগেই। মাঠেও দু’দলের শক্তির পার্থক্য বোঝা গেল বার বার। কানাডার ফুটবলারেরা নিজেদের সেরাটা দিলেন। ৮০ হাজার ১০২ জন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে সমানে সমানে লড়াই করলেন। তবু বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পারলেন না।

সেমিফাইনালে সহজ জয় পেলেও কানাডা কিন্তু আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে মাঠের ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ আক্রমণে উঠলে কিছুটা সমস্যায় পড়ছেন বিশ্বজয়ীরা। ফাইনালের আগে এ দিকে নজর দিতে হবে মেসিদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *