খবর লাইভ : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা হেমন্ত সোরেনের জামিন খারিজ করতে সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবারই ইডির তরফে ঝাড়খণ্ড হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে।
গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি।
অবশেষে গত ২৮ জুন হাই কোর্টে জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পান জেলবন্দি হেমন্ত।
আরও পড়ুনঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের
প্রসঙ্গত, রাঁচীতে ৮.৮৬ একর জমির মালিকানা সংক্রান্ত টাকা তছরুপের মামলায় অভিযুক্ত গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত।




