National Special News Special Reports

ভূস্বর্গে ফের জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান

0
(0)

খবর লাইভ : ফের উত্তপ্ত ভূস্বর্গ। এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা। কনভয় লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জওয়ান। আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সকলেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

হামলাকারী জঙ্গিদের ধরতে না নিকেশ করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে ছিল। সেখানেই তখন হামলা হয়। প্রথমে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তারপর এলোপাথাড়ি গুলি চালায়। তার পাল্টা দেয় ভারতীয় জওয়ানরাও। হামলার পর গভীর জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা।

এদিকে, হামলার খবর সেনা শিবিরে পৌঁছতেই তৎক্ষনাৎ আরও জওয়ান ঘটনাস্থলে উপস্থিত হন ৷ এরপর জঙ্গলের ভিতর ঢুকে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালান সেনা জওয়ানরা ৷ হামলার জেরে কাঠুয়ার ভারনোটা এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *