Special News Special Reports State

দিদির থেকে বীরের সম্মান পেয়ে চওড়া হাসি অনুব্রতর মুখে

0
(0)

খবর লাইভ : “জেলে কেউ সারাজীবন থাকে না। নিশ্চই জেল থেকে ছাড়া পাব”, শুক্রবার জেল থেকে বেরোনোর সময় অনেকটাই নিশ্চিন্ত অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলকে আজ শুক্রবার আদালতে পেশ করা হবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় হাজিরা দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিধাননগর এমপি, এমএলএ আদালতে হাজিরা দেবেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তাই তাঁকে আসানসোল আদালত থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুনঃ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে নজির গড়ে ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া

শুক্রবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, “জেলে কন্টিনিউ কেউ থাকে না, ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, ছাড়া পেলে যাব।”
এদিন রীতিমতো খোশমেজাজে দেখা যায় তাঁকে। বাম আমলের একটি পুরনো মামলায় বিধাননগরে এমপি-এমএলএ আদালতে পেশ করার জন্য সাতসকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় আনা হচ্ছে অনুব্রতকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *