Special News Special Reports State

রাজ্য প্রশাসন এবং পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার আর্জি জানিয়ে শাহকে চিঠি রাজ্যপালের

0
(0)

খবর লাইভ : এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্য প্রশাসন এবং পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ করার সুপারিশ করেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নামে নালিশ করেছেন রাজ্যপাল।জানা গিয়েছে, গত ছয় জুন এবং ২০ জুন শাহকে লেখা দু’টি চিঠিতে, ‘বোস অল ইন্ডিয়া সার্ভিসেস’ (এআইএস)-এর অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের জন্য ওই তিন অফিসারকে অভিযুক্ত করেছেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করার অভিযোগে এর আগে রাজ্যপাল কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-কে চিঠি লিখেছিলেন।

জানা গিয়েছে, শাহকে রাজ্যপাল লিখেছেন, এই অফিসারেরা নির্লজ্জ ভাবে সংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন করছেন। যদি ওই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া না হয়, তা হলে ভুল বার্তা যাবে। যার ফলে পরিষেবার আরও অবনতি হতে পারে এবং এর ফলে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে। গোপালিকের বিরুদ্ধে তার অভিযোগ, আইএসএস কার্যবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘দুর্নীতিতে সহায়তা করা এবং উৎসাহ দেওয়ার’। বিনীত গোয়েল এবং গোপালিকের নাম করে বোস তাঁর বিরুদ্ধে রাজভবনকাণ্ডে তদন্তের প্রসঙ্গ তুলেছেন। তাঁকে রাজ্য থেকে সরানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

প্রসঙ্গত, গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মী এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। তবে অভিযোগ না-লিখলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *