games National Special News Special Reports

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

0
(0)

খবর লাইভ : গতকালই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আরএরই মধ্যে বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। এদিন এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ।

আরও পড়ুনঃ ইউরো কাপে শেষ মুহূর্তের গোলে স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

এদিন জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, টি-২০ বিশ্বকাপ ২০২৪ জেতার জন্য টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। এই দলটা অসাধারণ প্রতিভা, তাগিদ আর খেলোয়াড়ি মনোভাবে পরিপূর্ণ। গোটা টুর্নামেন্ট জুড়েই সেটা দেখা গিয়েছে। সকল প্লেয়ার, কোচ আর সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই এই অসাধারণ সাফল্যের জন্য।“ গতকাল টি-২০ বিশ্বকাপের ফাইনালে ছিলেন জয় শাহ।

এদিকে বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসাবে ২৪ লক্ষ ৫০ হাজার ডলার পেয়েছেন রোহিতেরা। ভারতীয় মুদ্রায় যা ২০ কোটি ৩৬ লক্ষ টাকা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *