খবর লাইভ : একটি নামী কোচিং সেন্টারের মালিক সৌরীশ ঘোষ। এক অভিভাবক অভিযোগ জানান। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় কলকাতার ওই কোচিং সেন্টারের মালিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা সৌরীশ এবং তাঁর কয়েক জন সঙ্গী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির টোপ দিয়ে আর্থিক প্রতারণা করেন বলে অভিযোগ।
অভিযোগকারী জানিয়েছেন, সৌরীশ নামে ওই ব্যক্তির কথায় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি ১১ লক্ষ ৮০ হাজার টাকা জমা দেন। তা ছাড়াও নগদ আরও পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। সৌরীশ সরকারি মেডিক্যাল কলেজে তাঁর মেয়েকে পড়ার সুযোগ করে দেওয়ার পর।প্রতিশ্রুতি দেন।
বিশ্বাস অর্জনের জন্য তাঁকে কিছু ভুয়ো নথিপত্রও পাঠানো হয়েছিল। অভিযোগকারী বুঝতে পারেন তিনি ভুয়ো চক্রের ফাঁদে পা দিয়েছেন। এরপরই তিনি শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সৌরীশকে গ্রেফতার করে।




