খবর লাইভ : কুয়েতের বহুতলে আগুন লাগার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়। বুধবার কুয়েতের মনগফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলে বসবাস করেন প্রায় ১৬০ জন শ্রমিক। প্রথমে বহুতলটির একটি রান্নাঘরে আগুন লাগে, পরে তা গোটা বহুতলে ছড়িয়ে পড়ে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ […]
Day: June 12, 2024
অভিষেকের ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থা থেকে এত কম সম্পত্তি বাজেয়াপ্ত কেন? ইডিকে প্রশ্ন বিচারপতি সিনহার
খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, তা নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির প্রশ্ন, এখনও পর্যন্ত যে টাকা বাজেয়াপ্ত হয়েছে, তদন্তকারীরা তার উৎসে পৌঁছতে পেরেছেন কি না। ইডি আগেই জানিয়েছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক […]
কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ৪০ ভারতীয়! হাসপাতালে ভারতের রাষ্ট্রদূত
খবর লাইভ : কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৪১, যার মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছেন বলে জানা গেছে। আহত কমপক্ষে ৫০। প্রাথমিক ভাবে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পড়ে এই সংখ্যাটা বেড়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু […]
জেলবন্দি জ্যোতিপ্রিয়র চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে আদালতে ইডি
খবর লাইভ : হাসপাতাল থেকে পাওয়া জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে চাইল ইডি। হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য এ বার আদালতের দ্বারস্থ হল তারা। ইডি অভিযোগ করেছিল, এসএসকেএম হাসপাতালে বালু চিকিৎসাধীন থাকাকালীন শাহজাহান, শঙ্কর আঢ্যের একটি চিঠি লিখে মেয়েকে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই চিঠির ভিত্তিতেই শাহজাহনের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। গ্রেফতার করা […]
বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য ঝুলছে ভারত-আমেরিকার ম্যাচের ওপর
খবর লাইভ : সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার ক্রিকেট দল। ২০১৯ সালের আগে কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে নি এই দলটি। বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। এরপর বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম দুই ম্যাচ পেয়েছে জয়, যার একটি আবার পাকিস্তানের বিপক্ষে। শুধুমাত্র তাই নয়, ভারত পাকিস্তানকে টপকে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছতে পারে […]
বাড়ছে নজরদারি, শহর মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়
খবর লাইভ : কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে দেশের সবথেকে নিরাপদ শহর কলকাতা। শুধুমাত্র অপরাধ কম হওয়া নয়, অপরাধের অভিযোগ গ্রহণ, তাতে পদক্ষেপ ও দোষীদের গ্রেফতার করার সব মাপকাঠিতেই সেরা শহর কলকাতা। সেই মান ধরে রাখতে আরও প্রস্তুতি কলকাতা পুলিশের। নির্ভয়া প্রকল্পে এক দফা নজরদারি ক্যামেরা বসানোর পরে আবার শুরু ক্যামেরা বসানোর কাজ। শহর জুড়ে আরও […]
রোহিতের রেকর্ড ছুঁয়েও লজ্জার নজির গড়লেন পাক ওপেনার রিজওয়ান
খবর লাইভ : এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে। মাত্র ১০৭ রানের টার্গেট ছিল পাকিস্তানের সামনে। ১৪ ওভারের মধ্যে এই রান তাড়া করতে পারলে নেট রান রেটে আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। যদিও পাকিস্তান সেটা করতে ব্যর্থ। ১৭.৩ ওভারে রান তাড়া করতে গিয়ে পাকিস্তান তিনটি উইকেটও হারিয়েছে। ফলে আমেরিকার […]
বাংলায় থাবা বসাল বার্ড ফ্লু! কলকাতায় এসে আক্রান্ত চার বছরের শিশু
খবর লাইভ : এবার বাংলায় থাবা বসাল বার্ড ফ্লু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, চার বছরের এক শিশুর শরীরে মিলেছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। তবে বার্ড ফ্লয়ে সংক্রমিত ওই শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পেরেছেন ওই শিশুর শরীরে N9H1 ভাইরাসের সংক্রমণ মিলেছে। রিপোর্ট অনুযায়ী,গত ফেব্রুয়ারি মাসেই বাংলার এক শিশুকন্যা প্রবল জ্বর এবং […]
কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ড, মৃত চার ভারতীয়-সহ ৩৫!
খবর লাইভ : কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ড, ইতিমধ্যেই ৪ ভারতীয় সহ ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অগ্নিদদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বহুতলের বাসিন্দাদের মনে। যে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক জন তামিলনাড়ুর বাসিন্দা। যদিও সরকারি ভাবে এই নিয়ে এখনও কিছু জানানো […]
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত দুই ভারতীয়! নড়েচড়ে বসল বিদেশ মন্ত্রক
খবর লাইভ : প্রায় দুমাস ধরে রাশিয়ার সেনার সঙ্গে যুক্ত করে নেওয়া ভারতীয়দের মুক্তির দাবি করে আসছে তাঁদের পরিবার। শেষ পর্যন্ত আরও দুই ভারতীয় যুবকের মৃত্যু হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। মঙ্গলবার বিদেশ মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানাল এই খবর। সেই সঙ্গে জানানো হল মৃত দুই ভারতীয়র দেহ ফেরানোর তৎপরতার কথা। ভারতের পক্ষ থেকে রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত সব […]









