খবর লাইভ : চলতি বছরের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন রামমন্দির। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই লোকসভা ভোট ‘নজরে’ রেখে উদ্বোধন করা হচ্ছে। মন্দির উদ্বোধনের পাঁচ মাস পূর্তির পরেই প্রকাশ্যে এল বর্ষার শুরুতেই রামমন্দিরের ছাদ থেকে জল চুঁইয়ে জল পড়ার ঘটনা। বিষয়টি মেনে নিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত […]
Day: June 24, 2024
রথীন হাওড়ার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে,পুরসভা নিয়ে বৈঠকে রুদ্রমূর্তি মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে রুদ্রমূর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বৈঠকের শুরুতেই মমতার নিশানায় হাওড়া। সেই সূত্রেই সরাসরি তিনি নিশানা করেন হাওড়ার প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা রথীন চক্রবর্তীকে। মমতা বলেন, হাওড়ার ক্ষেত্রে রথীন (চক্রবর্তী) যখন মেয়র ছিল, তখন পুরোটা বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে। সোমবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে […]
৫৫২ টাকাতেই রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে, জানিয়ে দিল কেন্দ্র
খবর লাইভ : এখনকার দিনে বেশির-ভাগ বাড়িতেই আর কাঠ-কয়লায় দিয়ে রান্না করা হয় না। অধিকাংশ বাড়িতেই এখন রান্না হয় রান্নার গ্যাসের মাধ্যমে। বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকেও একের পর এক প্রকল্প গ্রহণ করা হয়ে আসছে। তবে দেশের নাগরিকদের অভিযোগ, সহজেই এবং সস্তায় রান্নার গ্যাসের কানেকশন পেলেও গ্যাস সিলিন্ডারের দাম […]
চার্চ সহ একাধিক জায়গায় একের পর এক হামলা,রাশিয়ায় মৃত ১৭
খবর লাইভ : একের পর এক হামলা। রক্তগঙ্গা বইছে রাশিয়ায়। সংঘর্ষে আহত আরও ২৫ জন। রুশ বাহিনীও পাল্টা অভিযানে ৬ জন হামলাকারীকে নিকেশ করেছে। এখনও অভিযান চলছে।উত্তর রাশিয়ার দাগেস্তানের ককাসাস অঞ্চলে হামলা চালায় বন্দুকবাজরা। তারা সিনেগগ চার্চ সহ একাধিক জায়গায় হামলা করেছে। ধর্মযাজকের গলা কেটে নৃশংস ভাবে খুন করেছে তারা। পুলিশ সহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু […]
সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর তোপে পুলিশ ও আমলারা
খবর লাইভ : সরকারি জমি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর তোপের মুখে রাজ্যের পুলিশ ও আমলারা। নবান্নে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ সরকারি জমি কোনও ভাবেই বেহাত চলবে না। কেন সরকারি জমি বেহাত হচ্ছে এদিনের বৈঠকে ভূমি রাজস্ব দফতরের কাছে সেই প্রশ্ন করেন মমতা। এই ব্যাপারে পুলিশে কি ভূমিকা, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী । এর […]
নাডার চার্জশিট পেশ, ফের একবার নতুন করে নিষেধাজ্ঞা জারি বজরং পুনিয়ার উপরে
খবর লাইভ : ভারতীয় অলিম্পিক্সের ইতিহাসে অন্যতম সেরা ক্রীড়াবিদ বজরং পুনিয়া। শেষ টোকিও অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদক জিতেছিলেন তিনি। কয়েকমাস আগেই তিনি জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডার নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। পরবর্তীতে নাডার তরফে জানানো হয়েছিল যতদিন না ‘নোটিশ অফ চার্জ ‘ অর্থাৎ চার্জশিট দেওয়া হচ্ছে বজরং পুনিয়ার বিরুদ্ধে ততদিন তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িক […]
দেরিতে হলেও বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে, কোথায় কবে বৃষ্টি জানুন
খবর লাইভ : দেরিতে হলেও বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় , জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম […]
সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিনের ওপর স্থগিতাদেশ দিল, দিল্লি হাই কোর্টের রায় দেখে সিদ্ধান্ত
খবর লাইভ : সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জামিনের আর্জি জানিয়ে এবং দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো। কিন্তু তাঁর সেই আর্জি আগামী বুধবার পর্যন্ত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই সময়ের মধ্যে ইডির মামলায় দিল্লি হাই কোর্ট যদি কোনও রায় […]
সংসদে শ্লোগান নয়, মতামত চাই: মোদি
খবর লাইভ : সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভা। ভোট পর্ব মিটে যাবার পর এটাই প্রথম বিশেষ অধিবেশন। সংসদের একজন সদস্য হিসাবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে লোকসভার দলনেতা ঘোষণা করলেন প্রোটেম স্পিকার ভতৃহরি মহতাব। মঙ্গলবার পর্যন্ত সমস্ত সাংসদেরা শপথ নেবেন। এদিকে শপথের পর ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। কী বললেন তিনি? এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি […]
এবার চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’
খবর লাইভ : মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের৷ চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’৷ এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই৷ মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডিস স্পেশাল বাসের৷ সূত্রের খবর, রোজ সকাল সাড়ে ৯টা এবং ১০টা দু’টো […]










