National Special News Special Reports

উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু 0 (0)

খবর লাইভ : উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করল প্রশাসন। সোমবার বিকেল পর্যন্ত মোট ন’জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে টুং থেকে।ডিকচু-সংকলন-টুং, মঙ্গন-সংকলন, সিংথাম-রাংরাং এবং রাংরাং-টুং সহ উত্তর সিকিমের দিকে যাওয়ার একাধিক রাস্তা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার থেকে যে পর্যটকেরা চুংথাংয়ে আটকে ছিলেন, তাঁদের দুপুর ১২টা নাগাদ উদ্ধার করা হয়েছে। […]

Special News Special Reports State

এটা রাজনীতি করার সময় নয়, কীভাবে ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত হবে: রেলমন্ত্রী 0 (0)

খবর লাইভ : উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় ১০ ঘণ্টা ৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ১৫ জনের মৃত্যুর খবর এসেছে ৷ আহতের সংখ্যা প্রায় ৬০ জন ৷ তাঁদের মধ্যে ২০ জন গুরুতর আহত ৷ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পৌঁছনোর আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মন্তব্যা, ‘‘এটা […]

games Special News Special Reports

ইউরো জিতলে কেনদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা ইংল্যান্ড ফুটবল সংস্থার 0 (0)

খবর লাইভ : গতকাল জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করেছে ইংল্যান্ড। সার্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে। আর এরই মধ্যে ইংল্যান্ড দলের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করল ইংল্যান্ড ফুটবল সংস্থা। এফএ-এর তরফ থেকে জানানো হয়েছে হ্যারি কেনরা ইউরো কাপে জয় পেলে মোটা অঙ্কের পুরস্কার পাবেন। আরও পড়ুনঃ রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির ইউরো জিততে […]

Special News Special Reports State

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত বগিগুলি যাত্রীসহ শিয়ালদহের উদ্দেশে রওনা দিয়েছে : সিপিআরও 0 (0)

খবর লাইভ : শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সকাল ভয়াবহ দুর্ঘটনায় বেলাইন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু-দুটি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের যোগাযোগে ও সম্পর্কে খোঁজ খবর নিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহের হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / […]

Special News Special Reports State

রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির 0 (0)

খবর লাইভ : শাসকদল তৃণমূল, বিরোধী বাম-কংগ্রেস- সব পক্ষ প্রার্থী ঘোষণার পরে এবার রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, গতবারের মতো এবারও মানিকতলায় প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবেকে। বাগদায় প্রার্থী হয়েছেন বিনয়কুমার বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস ও রায়গঞ্জের টিকিট পেয়েছেন মানসকুমার ঘোষ। চারকেন্দ্রে উপনির্বাচন ১০ জুলাই। ইতিমধ্যেই […]

International Special News Special Reports

পান্নুন হত্যায় অভিযুক্ত নিখিলকে আমেরিকার হাতে তুলে দিল চেক প্রজাতন্ত্র 0 (0)

খবর লাইভ : খালিস্তানি সন্ত্রাসী আমেরিকার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যায় কতটা যোগ রয়েছে ভারতের সরকারি কর্মকর্তাদের, এবার সেই রহস্যের পর্দা ওঠার সম্ভাবনা। খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে এবার আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র। আমেরিকার মাটিতে খুনের ঘটনায় সেই দেশের অপরাধীকে সোমবারই নিউ ইয়র্কের ফেডেরাল কোর্টে পেশ করার সম্ভাবনা। নিখিল গুপ্তের প্রত্যর্পণ […]

National Special News Special Reports

চাকরির জন্য দেখা করতে গিয়ে ইনস্টাগ্রামের ‘বন্ধু’দের হাতে গণধর্ষণের শিকার এক তরুণী 0 (0)

খবর লাইভ : ব্যাঙ্কের চাকরির টানে দেখা করতে গিয়ে ইনস্টাগ্রামের ‘বন্ধু’দের হাতে গণধর্ষণের শিকার এক তরুণী। রবিবার ঘটনাটি উত্তরপ্রদেশের শামলি জেলার একটি হোটেলে ঘটে। দুই তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা ওই তরুণী ইনস্টাগ্রামে এক তরুণের সঙ্গে আলাপ হয় তাঁর। কথা বলে তিনি জানতে পারেন যে, তরুণ ব্যাঙ্কে কর্মরত। নির্দিষ্ট দিনে […]

Special News Special Reports State

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে আট, উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর 0 (0)

খবর লাইভ : ফের উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা! সূত্রের খবর, সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে  পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর‌। পাশাপাশি কমপক্ষে […]

Special News Special Reports State

আতঙ্কে ফাঁকা হচ্ছে পাহাড়, বুকিং বাতিলের হিড়িক 0 (0)

খবর লাইভ  :  সিকিমে ধস, বিচ্ছিন্ন রাস্তা, সঙ্গে ডুয়ার্সের জঙ্গল বন্ধের কারণে ওইসব এলাকায় পর্যটনের সর্বনাশ তো হয়েই গিয়েছে। এবার আতঙ্কে কলকাতা অথবা ভিন রাজ্যের পর্যটকরা ১২ জুন থেকে বুকিং বাতিল করতে শুরু করেছেন দার্জিলিং বা কার্শিয়াংয়েরও। যে কারণে ১৬ জুন পর্যন্ত পাহাড়ে সমস্ত হোটেল ও হোম স্টে বুকিং হয়ে গিয়ে থাকলেও মাত্র দুদিনের মধ্যে […]

games Special News Special Reports

ইউরো কাপে ফ্রান্সের শিবিরে নিষেধাজ্ঞা জারি রাজনীতি নিয়ে, কেন জানেন? 0 (0)

খবর লাইভ  :  কিলিয়ান এমবাপে সোমবার নামছেন অধরা ইউরো কাপ জেতার লক্ষ্যে। সামনে অস্ট্রিয়া। তার আগে ফ্রান্সের শিবিরে নিষেধাজ্ঞা জারি হয়েছে রাজনীতি নিয়ে। এ দিকে, সোমবার ইউক্রেন নামছে সেনাবাহিনীর বার্তা পেয়ে। তাদের সামনে রোমানিয়া। এ মাসেই ফ্রান্সে জাতীয় নির্বাচন।সেই রাজনীতি ঢুকে পড়েছে ফুটবল শিবিরেও। ইতিমধ্যেই ফ্রান্সের দুই ফুটবলার মার্কাস থুরাম এবং ওসমানে দেম্বেলে রাজনীতি নিয়ে […]