Special News Special Reports State

গরমে কেমন আছে পড়ুয়ারা, প্রধান শিক্ষকদের থেকে খোঁজ নিচ্ছে শিক্ষা দফতর 0 (0)

খবর লাইভ : গরমের ছুটির পর স্কুল খুললেও গরম কমেনি একবিন্দু। বরং দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর। প্রধান শিক্ষকদের ফোন করে বলা হয়েছে, তাদের স্কুলে আসা পড়ুয়াদের স্বাস্থ্য এই গরমে কেমন আছে সে বিষয়ে শিক্ষা দফতরকে জানাতে হবে। […]

International National Special News Special Reports

কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত কেন্দ্রের 0 (0)

খবর লাইভ : কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ৪২ জনই ভারতীয়। বেশিরভাগ দেহই এমনভাবে পুড়েছে যে তাদের শনাক্ত করাই যাচ্ছে না। এই অবস্থায় নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ভারতীয়দের দেহ ফিরিয়ে আনার জন্য বায়ুসেনার একটি বিমানও প্রস্তুত রাখা […]

Special News Special Reports State

রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার সঙ্গে ইডির নজরে আরও ৫০ ! 0 (0)

খবর লাইভ : রেশন বণ্টন মামলা নিয়ে তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, টাকা গিয়েছে আরও প্রায় ৫০ জনের কাছে। একটি নামের তালিকাও তৈরি করেছে ইডি। তাঁদের একটি বড় অংশকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন বণ্টন দুর্নীতির মামলায় আগামী ১৯ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও পড়ুনঃ রেস্তোরাঁ কাণ্ডে […]

games Special News Special Reports

অবসরের পরেই অন্য ভূমিকায় সুনীল 0 (0)

খবর লাইভ: সদ্য প্রাক্তন হয়েছেন। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েত ম্যাচের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। অবসর নেওয়ার পরই নতুন দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেক্ষেত্রে জুটি বাঁধবেন ভারতের আরেক প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সঙ্গে। বাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বেঁধে ইউরো কাপে ধারাভাষ্য দেবেন সুনীল। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো […]

Special News Special Reports State

রেস্তোরাঁ কাণ্ডে স্বস্তি সোহমের! আগাম জামিন পেলেন বিধায়ক-অভিনেতা 0 (0)

খবর লাইভ : নিউটাউন রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন নিতে আজ, বৃহস্পতিবার সকালে বারাসত জেলা আদালতে যান চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন সকাল ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে পৌঁছে যান সোহম। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অভিনেতা জানান, পুরো বিষয়টি বিচারাধীন। তাঁর আইনজীবীই যা বলার বলবেন। সোহমের কথায়, ‘‘এখনই […]

games International Special News Special Reports

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই শুরু স্টেডিয়াম ভাঙার কাজ,কেন জানেন ? 0 (0)

খবর লাইভ : টি-২০ বিশ্বকাপ শেষ হতেই না হতে ভেঙে ফেলা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। গতকাল এই মাঠেই খেলতে নেমেছিলেন রোহিত শর্মারা। ভারত-আমেরিকার ম্যাচটাই ছিল নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ম্যাচ। এই ভেন্যুতে আর কোনও ম্যাচ নেই।আর সেই কারণে বুধবার ম্যাচ শেষ হতে না হতেই ভেঙে ফেলা হচ্ছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। […]

Special News Special Reports State

আচমকাই অসুস্থ পার্থ! দেরি না করে এসএসকেএম-কে চিঠি জেল কর্তৃপক্ষের 0 (0)

খবর লাইভ : পা ফুলেছে। তাই হাঁটাচলায় বেজায় সমস্যা। বর্তমানে এমনই অবস্থা নিয়োগ মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। সেকারণেই এক মুহুর্ত দেরি না করে এসএসকেএম হাসপাতালকে চিঠি দিয়েছে জেল কর্তৃপক্ষ। পার্থর শরীরে কী সমস্যা রয়েছে? তাঁর পা কেন ফুলতে শুরু করেছে? সেই বিষয়গুলি পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। সূত্রের খবর, ফুলে যাওয়ার পাশাপাশি […]

National Special News Special Reports

মহাপ্রভুর কাজে কোনও বাধা থাকবে না: মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ  :  মুখ্যমন্ত্রী, সাংসদ এবং বিধায়কের উপস্থিতিতে ভক্তদের জন্য মহা ভগবানের চারটি দরজা খুলে দেওয়া হয়েছিল। প্রভুর অশেষ কৃপায় রাজ্যে নতুন সরকার এসেছে। তার আশীর্বাদে খুলে গেল চারটি দরজা। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি মন্দির পরিদর্শন করেছেন এবং ভিতরে এবং বাইরের অবস্থা দেখেছেন। সরকার আসছে , আজ তার প্রস্তুতি শুরু হয়েছে, সব ব্যবস্থা নেওয়া হবে। […]

games Special News Special Reports

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠে কী বললেন রোহিত?  0 (0)

খবর লাইভ  :  গতকাল আমেরিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। আমেরিকাকে ৭ উইকেটে হারায় রোহিত শর্মার দল । ম্যাচ জিতলেও প্রতিপক্ষকে সমীহ ভারত অধিনায়কের। জানালেন, আমেরিকা তাঁদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। এই নিয়ে ম্যাচের শেষে রোহিত বলেন, “ জানতাম রান তাড়া করা কঠিন হবে। যেভাবে আমাদের ব্যাটারেরা স্নায়ু ধরে রেখেছিল […]

International National Special News Special Reports State

কুয়েতের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বাংলার মৃতদের পরিবারকে সাহায্যের জন্য মুখ্যসচিবকে বড় নির্দেশ 0 (0)

খবর লাইভ : কুয়েতে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে মধ্যে ৪০ জনই ভারতীয় বলে খবর। সেই ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপনের পাশাপাশি কুয়েতে থাকা বাংলার মানুষদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মমতা। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কুয়েতের […]