খবর লাইভ : নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত করবে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার আক্রান্ত রেস্তোরাঁ মালিক আনিসুল আলমের আবেদনের ভিত্তিতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সঙ্গে মামলাকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৪ জুলাই তদন্ত কতদূর এগলো তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাই কোর্টে।গত […]
Day: June 14, 2024
মাঙ্কি পক্সের দৌরাত্ম্য বাড়ছে, কেরলে এক যুবকের মৃত্যু
খবর লাইভ : মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। কেরলের ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। কেরলের পাশাপাশি দিল্লিতেও হদিশ মিলেছে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির। সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনও যোগ নেই। এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিশ্ব […]
নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এখনই গ্রেফতার করা যাবে না ইয়েদুরাপ্পাকে, নির্দেশ কর্নাটক হাই কোর্টের
খবর লাইভ : এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। পকসো আইনে মামলা দায়ের হয়েছে পুলিশে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেঙ্গালুরুর আদালত। স্বাভাবিকভাবেই এই মামলায় চাপে পড়ে গিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। বিএস ইয়েদুরাপ্পার গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট। আগামী ১৭ জুন […]
নিট মামলায় সিবিআই তদন্ত নিয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের
খবর লাইভ : নিট ২০২৪-এ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা হয়েছে এদিন তার শুনানি হয়। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। সেই সময়ই এই নিয়ে মতামত […]
আজ থেকে শুরু ইউরো, প্রথম ম্যাচে নামার আগে বিপাকে ফ্রান্স
খবর লাইভ : আজ থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ। প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড। ইউরোর প্রস্তুতিতে ব্যস্ত সব দল। তবে তার আগে বিপর্যয় ফ্রান্স শিবিরে। ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপে, ডেম্বেলে,কোমানরা। এমনকি জানা যাচ্ছে, জ্বর হয়েছে কোচ দিদিয়ে দেশঁরও। ভাইরাসের কারণের দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। জানা যাচ্ছে, জিমে একা গা ঘামান তিনি। ১৮ জুন […]
১৫ লক্ষ পুণ্যার্থী নিয়ে শুরু হজযাত্রা, বাদ পড়লেন গাজার বাসিন্দারা
খবর লাইভ : ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের প্রেক্ষাপটে শুক্রবার থেকে শুরু হল হজযাত্রা। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের বাসিন্দারা অবরোধের কারণে যোগ দিতে পারছেন না এবছরের হজযাত্রায়। বিপুল পরিমাণ হজযাত্রীদের মধ্যে খুব সামান্য সংখ্যায় প্যালেস্তাইনের বাসিন্দারা যোগ দিচ্ছেন মক্কায়, জানাচ্ছে সৌদি আরব প্রশাসন। তবে গত বছরের থেকে এবছর হজযাত্রীর সংখ্যা বেশি হবে বলেই অনুমান সৌদির হজ ও ওমরাহ মন্ত্রক। প্রায় […]
জল্পনার অবসান, লাল-হলুদে দিমিত্রিওস
খবর লাইভ : জল্পনার অবসান । দিমিত্রিওস ডায়ামান্টাকোসকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল এফসি। দুবছরের জন্য চুক্তি করা হয়েছে গত আইএসএলের সোনার বুট জয়ী ফুটবলারের সঙ্গে। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রিওস । ১৩ টি গোল করেছিলেন তিনি। লাল-হলুদে দিমিত্রিওস যোগ দেওয়ায় দলের শক্তি বাড়ল মনে করছেন লাল-হলুদের […]
বিপদ বাড়ল পার্থর! নিয়োগ মামলার তদন্তে নেমে ফের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
খবর লাইভ : বৃহস্পতিবারই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর শনিবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এবার নিয়োগ মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, কলকাতার পাটুলি-সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে তাঁর একাধিক জমি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের তবে শুধু […]
বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের
খবর লাইভ : লোকসভা নির্বাচন মিটেছে দিন পনেরো হয়নি। এর মধ্যেই রাজ্যের ফের বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা এই চারটি কেন্দ্রে উপনির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এর মধ্যেই অন্যান্য দলের আগেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হল। গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ […]
প্রভাবশালী এক বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিলেন সন্দেশখালির শাহজাহান শেখ,দাবি ইডির
খবর লাইভ : প্রভাবশালী এক বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিলেন সন্দেশখালির শাহজাহান শেখ। চার্জশিটে এমনটাই দাবি করল ইডি। ওই বিধায়ককে ‘হাতে রাখতে’ই এই উপহার দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তবে বিধায়ক বলতে কার কথা বলা হয়েছে, তা স্পষ্ট করেনি ইডি। উপহারের গাড়িটি শাহজাহান বা ওই বিধায়কের নামেও কেনা হয়নি। ইডি চার্জশিটে জানিয়েছে, প্রভাবশালী মন্ত্রী […]










