খবর লাইভ : লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটগ্রহণে নির্বাচন কমিশনের নজরে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম। আসলে ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সপ্তম দফার নির্বাচনের জন্য বিপুল পরিমাণে রাজ্য পুলিশও মোতায়েন করা হচ্ছে। সপ্তম দফায় মোট ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বারাসত […]
Month: May 2024
ফলন কম! জামাইষষ্ঠীর আগে হুগলিতে ‘মহামূল্যবান’ আম, বিপাকে মধ্যবিত্তরা
খবর লাইভ : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে ভোটের আবহে শুরু হয়ে গিয়েছে জামাইকে বরণ করার প্রস্তুতি। কীভাবে জামাইয়ের প্লেটে বাজারের সবচেয়ে ভালো জিনিসটা তুলে দেওয়া যায় তা নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের চিন্তা কিছুতেই পিছু ছাড়তে চায় না। কিন্তু সেই ভাবনায় কিছুটা হলেও জল ঢালল আমের ফলন। জামাই ষষ্ঠী মানে একাধিক খাবারের সঙ্গে আমের […]
কলকাতার বিমানসেবিকার পায়ুদ্বারে সোনা! হইচই কাণ্ড এয়ারপোর্টে
খবর লাইভ : ফ্লাইটে সফর কালে নিষিদ্ধ মাদক থেকে শুরু করে মূল্যবান হিরে পাচার করতে গিয়ে অনেকেই ধরা পড়েছেন। কিন্তু পায়ুদ্বারে সোনা লুকিয়ে তা পাচার করা যে পরিকল্পনা বিমানসেবিকা করেছিলেন তাতে রীতিমত হইচই পড়ে গেছে এয়ারপোর্টে। সুরভি খাতুন নামের ওই বিমানসেবিকার কাণ্ডে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। কলকাতার বাসিন্দা ওই বিমানসেবিকার পায়ুদ্বারে ৯৬০ গ্রাম সোনা লুকোনো ছিল […]
পানীয় জলের হাহাকার চলছে শিলিগুড়িতে, পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির
খবর লাইভ : পানীয় জলের হাহাকার চলছে শিলিগুড়িতে। পুরসভার তরফে পানীয় জলের পাউচ বিতরণ করা হলেও তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে শুক্রবার শিলিগুড়ি পুরসভার সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী–সমর্থকদের। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে পানীয় জলের সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করার কথা ছিল মেয়র গৌতম দেবের। বৈঠক শুরু […]
টি-টোয়েন্টি শুরুর আগেই আমেরিকায় তুমুল বৃষ্টি, কপালে ভাঁজ রোহিতদের
খবর লাইভ : টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলন শুরু করে দিয়েছে সব দল। বাদ যায়নি ভারতীয় দলও। কিন্তু ঝেঁপে বৃষ্টি নেমেছে আমেরিকায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে হোটেল থেকে বেরিয়ে এক ছুটে ক্যাবে উঠলেন রোহিতরা । জল ডিঙিয়ে উঠলেন ভারতে কোচ এবং অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। আসলে নিউ ইয়র্কে তুমুল বৃষ্টি হচ্ছে। সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় দেখা […]
বিহারের পর ওড়িশা; তাপপ্রবাহে মৃত ১৪, মৃত্যু বাড়ার আশঙ্কা
খবর লাইভ : উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহে এবার প্রকৃতির রোষে ওড়িশা। ভুবনেশ্বর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত জারি থাকবে এই তাপপ্রবাহ (heat wave)। আর তার মধ্যে বৃহস্পতিবারই মৃত্যু হল ১৪ জনের। সরকারি হিসাবে সরাসরি তাপপ্রবাহে মৃত্যু হয়েছে চারজনের। তাপপ্রবাহের কারণে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০ জন। বুধবার তাপপ্রবাহের জেরে প্রতিবেশি রাজ্য বিহারে একাধিক স্কুলে পড়ুয়াদের […]
এয়ার ইন্ডিয়ার বিমানে চূড়ান্ত অব্যবস্থা! দীর্ঘ অপেক্ষার পর বাতিল বিমান, গরমে অজ্ঞান যাত্রীরা
খবর লাইভ : যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে। ফের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। সূত্রের খবর, বিমান নির্দিষ্ট সময়ে ছাড়ার কথা থাকলেও দীর্ঘ ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ঠায় বসে থাকার অভিযোগ তুলেছেন যাত্রীরা। এমনকি কয়েকজন যাত্রী অজ্ঞানও হয়ে যান বলে খবর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল […]
স্নাতকে অনলাইনে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের
খবর লাইভ : স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে এবার বড় সিদ্ধান্ত ঘোষণার পথে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এবার থেকে সব কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। এরপর বৃহস্পতিবার অর্থাৎ ৬ জুন পর্যন্ত থাকছে আদর্শ আচরণবিধি। শিক্ষা দফতর সূত্রে খবর এই বিধি উঠে যাওয়ার পরই সরকারিভাবে নির্দেশিকা জারি করা […]
ঘুষ মামলায় দোষী সাব্যস্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
খবর লাইভ : ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। নিউ ইয়র্কের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণা করা হবে ১১ জুলাই। ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্য়ানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ-সংক্রান্ত মামলায় ডোনাল্ড ট্রাম্পের নাম জড়ায়। দীর্ঘদিন […]
কর্ণাটকে ফিরতেই বিমান বন্দরে গ্রেফতার প্রজ্জ্বল রেভান্না
খবর লাইভ : কর্ণাটক সরকার আগেই জানিয়েছিল, কোনও রেয়াত নয়। দেশে ফিরলেই গ্রেফতার করা হবে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস থেকে বহিষ্কৃত সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে। দেশে ফিরতেই তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। গ্রেফতারের পর প্রজ্জ্বল রেভান্নার মেডিক্যাল পরীক্ষার করা হয়। আজ, শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে। এদিন কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কর্ণাটক সরকারের […]










